2 869 855 libros electrónicos en 110 idiomas
¿No le conviene? No hay problema. Puedes devolver los artículos hasta 30 días
No se equivocará con un vale de regalo. El destinatario puede elegir cualquier producto de nuestra oferta.
Hasta 30 días para devoluciones
মানুষের অস্তিত্বের উদ্দেশ্য ও জীবনের গভীর অর্থ অনুসন্ধানের জন্য ধর্মীয় গ্রন্থসমূহের মধ্যে পবিত্র আল-কুরআনের স্থান অনন্য। আল-কুরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানবতার জন্য একটি চিরকালীন পাঠশালা, যা নীতি, আদর্শ ও আধ্যাত্মিকতা দিয়ে মানুষকে আলোকিত করেছে। "আধ্যাত্মিকতা ও মানবিকতায় আল-কুরআন" নামক এই গবেষণা গ্রন্থে আল-কুরআনের বিভিন্ন অধ্যায় ও আয়াত পর্যালোচনা করে মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং আত্মিক উন্নয়নকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। আধ্যাত্মিকতার দিক থেকে আল-কুরআন মানুষের অন্তরে শান্তি ও স্থিরতা স্থাপন করে সৃষ্টির মহান উদ্দেশ্য উপলব্ধি করার এবং আল্লাহর সাথে একযোগে থাকার পথ দেখায়। মানবিকতার মাধ্যমে আল-কুরআন মানবকল্যাণ, সমবেদনা ও সমাজের মধ্যে পবিত্র সম্পর্ক স্থাপনের গুরুত্ব তুলে ধরে। এই গ্রন্থে উপস্থাপিত বিভিন্ন গবেষণামূলক আলোচনা আল-কুরআনের আধ্যাত্মিক শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের জন্য একজন মানুষের দায়িত্ব ও কর্তব্য বোঝাতে সহায়ক হবে। পাঠকবৃন্দ এই গবেষণার মাধ্যমে আল-কুরআনের সারগ্রাহী শিক্ষা সম্পর্কে আরো গভীর জ্ঞান লাভ করবেন এবং তাদের দৈনন্দিন জীবনে এই শিক্ষাগুলোকে জাগ্রত করার প্রেরণা পাবেন। এই প্রচেষ্টার উদ্দেশ্য হলো আল-কুরআনের আলোকে আধ্যাত্মিক ও মানবিক জীবনকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা এবং মানব জাতির উন্নতি ও উন্নয়নের জন্য একটি পথনির্দেশনা উপস্থাপন করা। আশা করি, এই গবেষণা গ্রন্থটি আল-কুরআনের অভ্যাস, দীক্ষা ও আদর্শের আলোকিত পথে আমাদেরকে পরিচালিত করবে। মূলত এই গবেষনা গ্রন্থে মহান আল্লাহ তাআলার রহস্যময়, আধ্যাত্মিক ও মানবিক আয়াতকে সংকলনের চেষ্টা করা হয়েছে। সফলতা ও কার্যকারীতা তার হাতে যিনি সর্বোত্তম কার্যনির্বাহী ও সর্বদাতা।
¡Hola! Soy Libroamiko, tu asesor de libros.
¿Cómo puedo ayudarte?